মেহেরপুর নিউজঃ
মেহেরপুর এম কে এস পি’র উদ্যোগ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রীন লাইফ মেহেরপুর ক্রিকেট টুর্নামেন্টে বহুরূপা ১ম দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় বহুরূপা ৮ উইকেটের বড় ব্যবধানে ইমন স্মৃতিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইমন স্মৃতি ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে ।
দলের পক্ষে আশিক ২০, আশা ১৮ রান করেন। বহুরূপার নাদিম ও আলামিন উভয়ে২টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে বহুরূপা ১০.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দলের পক্ষে পল্লব ৪৪, সায়ফুল ১৯ রান করেন।
ইমন স্মৃতির সাফি ও আকিব ১টি করে উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের পল্লব হিরো অব দ্যা ম্যাচ ও সর্বোচ্চ ৬ এর এবং নাদিম চেঞ্জার অব দ্যা ম্যাচ এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রিকেটার ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় সাবেক ক্রিকেটার আসাদুর রহমান অনু সেখানে উপস্থিত ছিলেন।