মেহেরপুর নিউজ:
আওয়ামী লীগের উন্নয়নের শান্তি সমাবেশ উপলক্ষে আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা পার্কে সমাবেশ স্থলে যে মিছিল শেষ করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শরিফুল ইসলাম। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদুল হক, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশনালি টোকন, আমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হীরা, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিগান সহ আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।