গাংনী প্রতিনিধি :
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যদের অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর এলাকা থেকে ৯৩ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৪৮) নামের একজন আটক করা হয়েছে। আটককৃত সালাম রামগর গ্রামের নতুনপাড়ার জিন্নাত আলীর ছেলে। সালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি বলে র্যাবের পক্ষ থেকে জানানাে হয়েছে।
শনিবার দিবাগত রাতে র্যাবের গাংনী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। র্যাবের মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান এর নেতৃতে র্যাবের একটি চৌকষ দল রামনগর গ্রামের নতুনপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৩ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট)-সহ আব্দুস সালাম নামের একজনকে আটক করে।
র্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ী আব্দুস সালাম দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে চুয়াডাঙ্গা জেলার দামুড়াহুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।