মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের দিকে পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে কল্যাণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম প্রমূখ।
কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং পুলিশ লাইনসের অফিসার ও ফোর্স তাঁদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলে। জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ দেন। সব পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণের জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ দেন তিনি। অতঃপর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন।
এসপি পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, মা-বাবার প্রতি উত্তম আচরণ, নৈতিকতা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, অশোভন আচরণ পরিহার করার মতো বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে পুলিশে ভালো কাজ করায় তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।