মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঠলপোতা গ্রামের মাঠ থেকে আটক একটি বাঘ ডাঁসা আটকের কয়েক ঘন্টা পরে মারা গেছে। সোমবার দুপুরের দিকে বাঘ ডাঁসাটি মারা যায়।
গ্রামবাসী সূত্র জানা গেছে সকালের দিকে কাঁঠালপোতা গ্রামের মাঠে দুটি বাঘ ডাঁসা একে অপরের সাথে কামড়াকামড়ি শুরু করে। এ সময় মাঠে কাজ করা কৃষকরা এ দৃশ্য দেখে বাঘডাঁসা দুটিকে ধাওয়া করে একটি বাঘ ডাঁসাকে আটক করে গ্রামে নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর বন বিভাগের কর্মকর্তারা সেখানে পৌঁছাবার আগেই আটক বাঘডাঁসাটি মারা যায়।