মেহেরপুর নিউজ:
ডা.মহিউদ্দিন আহমেদ মেহেরপুর জেলার সিভিল সার্জন হিসেবে মেহেরপুরে যোগদান করেছেন। বুধবার সকালের দিকে ডা.মহিউদ্দিন আহমেদ মেহেরপুরে সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এর আগে ডা.মহিউদ্দিন আহমেদ স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক হিসেবে ঢাকা মহাখালীতে কর্মরত ছিলেন। সেখান থেকে ডা.মহিউদ্দিন আহমেদকে মেহেরপুর সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়। ডা.মহিউদ্দিন আহমেদ ২৪ তম বিসিএস এর সদস্য। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।