মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নবাগত সিভিল সার্জন ডা.মহিউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে নবাগতা সিভিল সার্জন ডা.মহিউদ্দিন আহমেদ সিভিল সার্জন অফিসে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আসাদুজ্জামান , গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী দাস, এবং মেহেরপুর সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা মেহেরপুর জেলার নবাগত সিভিল সার্জন ডা.মহিউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় মেহেরপুর জেলা বি এম এর সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন। নবাগতা সিভিল সার্জন ডা.মহিউদ্দিন আহমেদকে বরণ করে নেয়ার পর তিনি সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।