মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর মুজিবনগর পর্যটন মডেল কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, গাংনী উপজেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য খাজা মইনুদ্দিন লিটন, সার ব্যবসায়ী আব্দুল বারী, মকুল হোসেন, আবুল বাশার। মোঃ সোহরাব হোসেন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন গাংনী উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদ মুর্শিদ অতুল, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। এর আগে মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল অর্পণ করা হয়।