গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাত ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর গাঁড়াডােব-পােড়াপাড়া নামক স্থানে মিছিল অনুষ্ঠিত হয়।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আগামী ২৬ ও ২৭ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন, মেহেরপুর জেলা ছাত্রদলের সহ- সভাপতি রেজওয়ানুল হক ইমন। মিছিলে মেহেরপুর জেলা ছাত্রদল ও গাংনী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।