মেহেরপুর নিউজ:
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যদায় উৎযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যার রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান, শিক্ষা অফিসার আলাউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানা ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল আলিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রমুখ।