মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের একটি কক্ষ ভাঙচুর করা সহ স্টাফদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওয়ার্ড ভিজিটের সময় মেহেরপুর জেনারেল হাসপাতালের সাবেক নাক কান গলা বিশেষজ্ঞ ডা.আবুল কাশেমের পিতা হাসপাতালে চিকিৎসাধীন আলী হোসেন (৭২)’কে পুরুষ ওয়ার্ডের জনৈক মহিলা দেখতে আসেন। এসময় ওয়ার্ড ভিজিট চলছে এবং তাকে পরে আসতে বলেন। এ সময় ওই মহিলা গেটের বাইরে বসে পড়েন।
পরে ডাঃ আবুল কাশেম এর ছোট ভাই সেখানে পৌঁছে ঘটনা শুনে কয়েক জনকে ফোনে ডেকে নেন। পরে বহিরাগতরে এসে হাসপাতালের স্টাফদের উপরে চড়াও হন। ঘটনার পরপরই মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডা. জমির মোঃ হাসিবুর সাত্তার সকলকে নিয়ে তার কক্ষে আলোচনার জন্য বসেন।
এ সময় রোগীর অন্যান্য সজনরা এসে হাসপাতাল সুপারের পাশের পক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় তাদের বাধা দিতে গেলে স্টাফদের উপরে হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।