মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ১০০ জন শীতার্থদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র প্রদান করা হয়। আশরাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি শাহাবুল হক,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,আইন বিষয়ক সম্পদের জিয়াউর রহমান,
ধর্ম বিষয়ক সম্পাদক সজীব খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।