মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর রাসেল(১৬)’র মৃত্যু হয়েছে। রাসেল মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সেন্টুর ছেলে।
রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মৃত্যুবরণ করেন। মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর নাইট ডেকোরেটের কর্মচারী রাসেল গত ১২ জানুয়ারি ভোরের দিকে আলমসাধু চালিয়ে দারিয়াপুর তার বাড়ি থেকে বাড়িবাঁকা যাওয়ার পথে পথিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মাহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। দুর্ঘটনার ১৭ দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়।