মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে প্রতিপক্ষের ধারালো হেসোর আঘাতে আইয়ুব আলী ও তার ছেলে বকুল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতা জের ধরে পিরোজপুর ইউনিয়নের কাঁঠাল পোতা গ্রামস্থ বড়ভুই নামক স্থানে আয়ুব আলীর ছেলে বকুলের সাথে তার চাচাতো ভাই আব্দুর রশিদের ছেলে উজ্জলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বকুলকে ধারালো হেসো দিয়ে কোপ মারে।
এসময় বকুলের পিতা মোঃ আয়ুব ঠেকাতে আসলে তাকেও কোপ মারে। এতে পিতা আয়ুব আলী ও তার ছেলে বকুল আহত হন। আহত পিতা পুত্রকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।