মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযর্ক্রমের শিক্ষকদের সমন্বয় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সমন্বয় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজু মনির। মাসিক শিক্ষক সমন্বয় সভায় শিশু ও গণশিক্ষা কাযর্ক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।