মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ ইকবাল হোসেন নামের এক মাদক সেবিকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে হরিরামপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইকবাল হোসেনকে আটক করার পর তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।