মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম (বার), পিপিএম মাস্টার পরিদর্শনে সালাম গ্রহণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।