মেহেরপুর নিউজঃ
দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পের পিডি মোঃ আব্দুস সবুর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ও কোমরপুর মাদরাসা পরিদর্শন করেছেন।
রবিবার সকালের দিকে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পের পিডি মোঃ আব্দুস সবুর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ও কোমরপুর মাদরাসা পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলেন।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরজুম মূনীর ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।