মেহেরপুর নিউজঃ
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম।
অন্যদের বক্তব্য রাখেন মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীম হোসেন, উপজেলা প: প: কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমান প্রমুখ।