মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল-ময়ামারি- কোলা( সিএমসি) মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে সিএমসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সি,এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমি। প্রশিক্ষণে সিএনসি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।