মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ” শীর্ষক ৪০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ” ৪০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ” শীর্ষক ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিঃ অফিসার কাজী আবুল মুনসুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সমাজসেবা কর্মকর্তা মাহজেবিন ক্যামী, পলাশী পাড়া সমাজকল্যান সমিতির সহকারী পরিচালক,সাইফুল ইসলাম, প্রশিক্ষনার্থী মাধুরি মৈত্র, সন্ধারানী প্রমুখ।
৪০ দিনব্যাপী প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেরাজ উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।