মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা শোলমারী গ্রামের মারুফ ট্রেডার্স নামের এক দোকান থেকে বিপুল পরিমাণ নকল সিনজেনটা কোম্পানির কীটনাশক উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে সিনজেনটা কোম্পানির কর্মকর্তারা ওই দোকানে অভিযান চালান। নির্ধারিত মূল্যের অনেক কম দামে সিনজেনটা কোম্পানির বিষ বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে সিনজেনটা কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার আতিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় এজেন্টকে সাথে নিয়ে শোলমারী গ্রামের শুকুর খানের ছেলে আখতারুজ্জামানের মারুফ ট্রেডার্স এর অভিযান শুরু করেন।
অভিযানের সময় সিনজেনটা কোম্পানির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারা সহ নকল সিল মারা বিপুল পরিমাণ বিষ উদ্ধার করা হয়। খবর পেয়ে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা ঘটনাস্হলে পৌঁছান। নকল সিনজেনটা কোম্পানির বিপুল পরিমাণ কীটনাশক চিহ্নিত করার পর সেগুলা উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আতিকুর রহমান জানান।