মেহেরপুর নিউজ:
অবৈধ অনুপ্রবেশের দায়ে বিপ্লব হোসেন নামের এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাতে বিপ্লবকে আটক করা হয়। আটক বিপ্লব সদর উপজেলার বুড়োপোতা গ্রামের লিটনের ছেলে।
জানা গেছে বিজিবি’র একটি টহল দল বুড়িপোতা সীমান্ত এলাকায় টহল থাকাকালীন সময়ে লিটনকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিপি সদস্য তাকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনা তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।