মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার জাদুখালি স্কুল এন্ড কলেজের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে জাদুখালী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।
জাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম।অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।