মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষনে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, (রাজস্ব) রনি আলম নুর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ গ্রাম পুলিশ অংশগ্রহণ করছে।