মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ঘাটপাড়া যুব সংঘের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাসপাড়ায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গোভীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, ইমাম কাবিদুল ইসলাম উপস্থিত থেকে গোভীপুর দাসপাড়ায় ৬১ জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গোভীপুর যুব সম্প্রদায়ের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।