মেহেরপুর নিউজঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার দুপুরে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কর্মসূচী পালন করা হয়।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার অর্গানাইজেশন সেক্রেটার ইশতিয়াক উদ্দিন অর্ণব, আকাশ, জাফর, নওরীন নাহার খাদিজা, প্রেম রাজ, রজনী, মিম, লিজন, সুমাইয়া, তামান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন , ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান ইশরাক।