মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সুত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কাওসার আলী, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, গাংনী র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুদীপ্ত কুমার রায় ও পিপি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমীন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, ডা. অলোক কুমার দাস, বন বিভাগের বন কর্মকর্তা এইচ টি হামিম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুলন নেসা নয়নসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।