মেহেরপুর নিউজঃ
মেহেরপুর মুক্তিযোদ্ধা আহামদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ শাহী আলম ও শিক্ষক রকিবুল হাসান রিপন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের শিক্ষক জাহিদুল আলম, আশরাফুল হক, জিল্লুর রহমান, মোহাম্মদ নয়ন, সুলতান আহমদ, রকিবুল ইসলাম, নাজনীন আক্তার, নুরে তাসনিমিনা প্রমুখ উপস্থিত ছিলেন।