মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সদস্য আরিফ আহমেদ, আব্দুস সালাম প্রমুখ।
সভায় জেলার খেলাধুলার মানোন্নয়ন, ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।