মেহেরপুর নিউজ:
খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মুস্তাফিজুর রহমান দিনব্যাপী সফরে মেহেরপুরে পৌঁছেছেন। সোমবার সকালে সড়কপথে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মুস্তাফিজুর রহমানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড অব অনারের সালাম গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।