মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল ইসলাম রিপন, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদা খাতুন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান এবং আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ক্রীড়া শিক্ষক রাকিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
সভায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় টুর্নামেন্টের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।