মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যসহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদ ও কাজী নৌরীন ইসলাম উপস্থিত ছিলেন।