মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি এবং শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।