মেহেরপুর নিউজ:
দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদারি প্রথা বিলুপ্ত এবং সরাসরি বিএটিবির অধীনে শ্রমিক নিয়োগের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর বিএটিবির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিএটিবির ফিল্ড টেকনিশিয়ান ও অফিসের স্ট্রাক শ্রমিক কল্যাণী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন নাজমুল, হাসিবুল ও গিয়াস উদ্দিন।
এ সময় বক্তারা দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি বিএটিবির অধীনে শ্রমিক নিয়োগের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।