জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মেহেরপুরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপী ইবনে সাজ্জাদ।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এ সময় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।