মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার চার দিন পর ফরিদা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরিদা ইয়াসমিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর মাঝপাড়া গ্রামের বাদশার স্ত্রী।
জানা গেছে, গত শুক্রবার দুপুরের দিকে কোমরপুর মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।