মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে তরিকুল ইসলাম (৪৪) নামের এক মাদক কারবারির ৭ দিনের কারাদণ্ড প্রদান ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত তরিকুল জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হােসেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক রাসেল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কসবা গ্রামের তরিকুল ইসলাম দীর্ঘ বছর ধরে মাদক কারবারি করে আসছিল। গােপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদকদ্রব্য অধিদপ্তরের একটিদল কসবা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তরিকুলকে ১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসালে,তরিকুল তার দােষ স্বীকার করে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।