মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন। সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে সদর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।