মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদ এবং কাজী নৌরীন ইসলাম উপস্থিত ছিলেন।