মেহেরপুর নিউজ:
মেহেরপুরে পৌর জাসাসের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বুধবার পৌর এলাকার যাদবপুর ব্রিজের কাছে এ কর্মসূচি পালন করা হয়।
মেহেরপুর পৌর জাসাসের সাধারণ সম্পাদক এস এম মুকিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব। এছাড়া জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, বিএনপি নেতা শাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।