মেহেরপুর নিউজ:
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে সালাম (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক সালাম মেহেরপুর থানাপাড়ার আওলাদ হোসেনের ছেলে। তিনি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে মহিলা ওয়ার্ডের এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরি করছিলেন সালাম। এ সময় বিষয়টি টের পেয়ে অন্যান্য রোগীরা তাকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।