মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার ও বীজের সরবরাহ, মজুত, মূল্য এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে মানসম্মত সার ও বীজ পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।