মেহেরপুর নিউজ:
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মোনাখালী চাষি ক্লাব প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ এবং মুজিবনগর থানার এসআই আবুল কালাম আজাদ।
মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আজিজুল হকসহ অন্যান্যরা। বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।