মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মাের্শেদ চৌধুরী,কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা: আলম হুসাইন।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
সভাটি পরিচালনা করেন গ্রাম আদালত কার্যক্রমের গাংনী উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার।
সভায় মে-২০২৬ থেকে জুলাই -২০২৬ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপনকৃত বিষয় সমূহ হলো- ৩ মাসে মোট ১১৩ টি মামলা গ্রহণ করা হয় এবং নিষ্পত্তি করা হয় সমপরিমাণ মামলা। মামলা কার্যক্রমে ১৬,৫৮০০০/= হাজার টাকা আদায় হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে আরো সক্রিয় করতে হবে, যাতে সাধারণ জনগণ ন্যায় বিচার পেতে পারে এবং উচ্চ আদালতের মামলা চাপ কমে।