মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধান করেন এবং অন্যান্য সমস্যা সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাভিদ তাসনিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।