মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিতব্য ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিতে অংশগ্রহণকারী মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ অর্থ বিতরণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম উপস্থিত ছিলেন।