মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়ােগের প্রতিবাদে বিক্ষােভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসি। রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষােভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাহারবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক, সাবেক সদস্য মােজাম্মেল হক,সাবেক ছাত্রনেতা ফারুক হােসেন,বিএনপি নেতা আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন,সাহারবাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা সুনামের সাথে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু স্থানীয় জনগণের অজান্তে প্যানেল চেয়ারম্যান আসমা তারাকে পদ থেকে বাদ দিয়ে কিভাবে পরিষদে প্রশাসক নিয়ােগ দেওয়া হলাে।
বক্তারা আরাে বলেন,পরিষদের সেবা দিতে আসমা তারাকে সার্বক্ষণিক পাওয়া যেতাে। কিন্তু সরকারের দাপ্তরিক কর্মকর্তা দাপ্তরিক কাজ ফেলে পরিষদের সেবা কিভাবে দেবেন। তাই অতিসত্বর আসমা তারাকে স্ব-পদে বসিয়ে ইউনিয়নবাসীর সেবা করার সুযােগ দেওয়া হউক।