মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােমিনুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি:দা:) মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী রােকনুজ্জামান,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মহাম্মদ তাওফিকুল ইসলাম,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য নাজমুল হুদার একান্ত সহকারি (পিএস) খালিদ সাইফুল্লাহ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুবেল হুসাইন এর সন্চালনায়-এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর হােসেন,সিনিয়র সাংবাদিক সাহাজুল সাজু,বিদ্যালয়ের সহকারি শিক্ষক যথাক্রমে- মাসুদ রানা,রবিউল আলম,সালমা ফেরদৌসি, লিপিয়ারা আক্তার,মাসুদ রানা পলাশ,মাজকুরা খাতুন ও আলাউদ্দীন,বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আবিদুর রহমান, তান্না তাবাসসুম তানহা ও সামিয়া পারভীন রিপা।
সমাবেশে অতিথি,বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ,মোবাইলফােন আসক্তি রোধ এবং পাঠদানের গুণগত মান বৃদ্ধি নিয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কােরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল আলম। পরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।