মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন)।
মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সহকারী সচিব (পিপি-জিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন) মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মৃত জহিরুল হামিদের ছেলে। তিনি ২০০৪ সালের ১৪ জুলাই আইনজীবী সমিতিতে যোগদান করেন।
এর আগে তিনি ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে একই বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পুনঃনিয়োগ পাওয়ার পর অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন) দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।